বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

প্রকাশিত: 5:09 PM , February 23, 2022

করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন।

Loading