উখিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত- ৩ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:52 PM , February 16, 2022 উখিয়ায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উখিয়ার মরিচ্যা লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল রউফ।পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মরিচ্যা লাল ব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। শেয়ার কক্সবাজারবিষয়: