মৃত্যু ও শনাক্তের হার কমেছে

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৯, ২০২২

দেশে করোনাভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩ জন। যা এর আগের দিন ছিল ৪৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৮ হাজার ৩৫৪ জন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৭০৩ জন, আর শনাক্ত হওয়া ৮ হাজার ১৬ জনকে নিয়ে এ পর্যন্ত  মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০ হাজার ৭২৫ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪২ হাজার ৭৮৪টি, আর পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি।

বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৬ লাখ ৭৫ হাজার ৫৯৯টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৭৯ হাজার ৫৪৩টি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ৯ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩২৮ জন, আর নারী ১০ হাজার ৩৭৫ জন।

Loading