করোনায় মৃত্যু ৪৩ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৮, ২০২২ করোনায় আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।এর আগে সোমবার করোনায় ৩৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের। শেয়ার বাংলাদেশবিষয়: