নওগাঁর মান্দায় ভটভটি- মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: 4:52 PM , February 8, 2022

আকাশ আহমেদ,

নওগাঁ নওগাঁর মান্দায় ভটভটি- মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাতবাড়িয়া মোড় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার তাঁতারপুর গ্রামের পুণাই সরকারের ছেলে পিনাকী সরকার (৩২) ও দড়িয়াপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৭) বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল আরোহী দুইজন রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় মান্দার সাতবাড়িয়া মোড়ে পৌঁছালে সাবাইহাট থেকে ছেড়ে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের ২জনের মৃত্য হয়। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

Loading