মোহনগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 6:50 PM , February 7, 2022 নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হযেছে।সোমবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনা জেলা কৃষক লীগের আহব্বায়ক আব্দুস শহীদ মোহনগঞ্জ উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং কয়েক দিনের মধ্যে মোহনগঞ্জ থানা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা দিবেন।উক্ত সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা কৃষকলীগের সন্মানিত সদস্য কৃষক নেতা হাওর বন্ধু মোঃ ইকবাল হুসেন। প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা কৃষক লীগের আহব্বায়ক আব্দুস শহীদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক জনাব তারেকসহ উপজেলার কৃষকলীগের নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন মোহনগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রনি। শেয়ার সারা দেশবিষয়: