চকরিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৭, ২০২২ কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের মধ্যে দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক রয়েছেন।রোববার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও কক্সবাজারমুখী একটি লবণবোঝাই মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছেননিহতের মধ্যে দুজন দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক। অপরজন বাসের যাত্রী। নিহতের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক, জানিয়েছেন ওসি। শেয়ার কক্সবাজারবিষয়: