করোনাভাইরাসে আরও ২৯ মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৬, ২০২২ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫৮৯ জন।করোনাভাইরাসে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। শেয়ার বাংলাদেশবিষয়: