চট্টগ্রামে মৃত্যুহীনদিনে শনাক্ত কমে ১৬.৮৯ শতাংশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৪, ২০২২ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩৯ জন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চট্টগ্রামের ১০টি ল্যাবে মোট তিন হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।আগের দিন বৃহস্পতিবার এ হার ছিল ১৮ দশমিক ৮৮ শতাংশ। বুধবার এ হার ছিল ২১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ জানুয়ারি চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত হার ছিল ৪০ শতাংশ।১৩ দিনের মধ্যে শনাক্তের হার ২৪ শতাংশ কমেছে। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৪৪ জন এবং বাকি ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ ২২ হাজার ২১১। মারা গেছেন এক হাজার ৩৫৯ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: