অস্ট্রেলিয়ার ৪৪ বছরের অপেক্ষার অবসান

প্রকাশিত: 5:40 PM , January 29, 2022

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের শিরোপা জিতে নিয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান অজি তারকা অ্যাশলে বার্টি।

শনিবার ফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিনসকে ৬-৩, ৭-৬ (৭-২) সেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন।

বার্টির শিরোপা জয়ের মাধ্যমে দীর্ঘ ৪৪ বছর পর প্রথম কোনো অজি নারী অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করলেন। মানে চার দশক পর ঘরের শিরোপা ঘরেই রেখে দিল অস্ট্রেলিয়া।

এর আগে আরো দুইবার গ্র্যান্ডস্লামের শিরোপা জয় করেন বার্টি। এটি তার তৃতীয় শিরোপা।

২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের মাধ্যমে প্রথম গ্র্যান্ডস্লামের স্বাদ পান তিনি। এরপর ২০২১ সালে জেতেন উইম্বলডন ওপেন।

Loading