শাবিপ্রবিতে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন আব্দুস সালাম আব্দুস সালাম বশেমুরবিপ্রবি প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , জানুয়ারি ১৭, ২০২২ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।আজ দুপুর ১ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শাবিপ্রবির শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে তাদের আন্দোলনের একাত্মতা প্রকাশ করে বশেমুরবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।মানববন্ধনে বক্তারা বলেনঃ বিশ্ববিদ্যালয় আমরা পড়াশোনা করতে আসেছি নাকি অধিকার আদায় করতে আসেছি? যদি পড়াশোনা করতে আসি তাহলে বারবার কেন আমাদের অধিকার আদায় করার জন্য মাঠে নামতে হবে আজ শুধু শাবিপ্রবি নয়, জাবি,ববি,বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলার করা হয়েছে।সরকার আমাদের সকল কিছুর ব্যবস্থা করে মুক্ত জ্ঞান চর্চা করার পরিবেশ করে দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই আমাদের অধিকার হরণ করে যাচ্ছে দিনের পর দিন তাই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতন থেকে বাঁচার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধনের সকল বক্তারা তাদের আন্দোলনে সমর্থন করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি রাতে শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজার বিভিন্ন অনিয়ম নিয়ে হলটির ছাত্রীরা প্রতিবাদ জানান। শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: