ধামরাইয়ে যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , জানুয়ারি ১৬, ২০২২ ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কক্ষে নবগঠিত গভার্নিং বডি সভা অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের নতুন সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য সিআইপি বীরমুক্তিযোদ্ধা আহমদ আল জামান, প্রধান শিক্ষক আলী হায়দারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত সকল সদস্যদের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে গভার্নিং বডির সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নবগঠিত গভার্নিং বডি সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মিজান বলেন, আমি প্রতিষ্ঠানের নবগঠিত সকল সদস্য ও শিক্ষকদের নিয়ে কিভাবে প্রতিষ্টানের শিক্ষার মান ভালো করা যায় সেইভাবে কাজ করবো।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলী হায়দার বলেন, নতুন সভাপতির দিকনির্দেশনায় আধুনিকভাবে আমরা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো। শেয়ার সারা দেশবিষয়: