আত্মীয়ের লাশ দেখতে গিয়ে লাশ হলেন তিন নারী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ২৭, ২০২১ নিকটাত্মীয় মারা গেছেন, তার লাশ দেখতে ব্যাটারী চালিত অটোরিক্সায় যাচ্ছিলেন তারা। পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন অটোরিক্সাচালক ও ওই পরিবারের আরও ৩ জন।সোমবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিকান্দা-মৃধাকান্দা এলাকায় চাররাস্তার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার নয়নশ্রী এলাকার শফি বেপারীর স্ত্রী ময়না বেগম (৫০), তার মেয়ে সুফিয়া বেগম (২৫) ও সুফিয়ার মামী রাহেলা বেগম (৪০)।এঘটনায় আহতরা হলেন সুফিয়ার চাচা রাজ্জাক বেপারী, চাচাতো ভাই পারভেজ, ফুফু মালা বেগম ও অটোরিক্সাচালক মিরাজ।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত রাজ্জাকের ফুফুর মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজনকে নিয়ে ইজিবাইক চরে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। অটোরিক্সাটি মাঝিরকান্দা-মৃধাকান্দার চার রাস্তার মোড় অতিক্রম করার সময় দোহার থেকে নবাবগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়।ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয় এবং ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মালা বেগমের অবস্থা গুরুত্বর দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শেয়ার সারা দেশবিষয়: