চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩ জন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:00 PM , December 24, 2021 গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ০৯ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (২৪ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন মহানগর এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৫৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২০৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৪৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শেয়ার চট্টগ্রামবিষয়: