সাভারে সবুজ আন্দোলনের গ্রীণ কর্ণার লাইব্রেরী উদ্বোধন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ , ডিসেম্বর ২১, ২০২১
ঢাকার সাভারে সবুজ আন্দোলন সাভার থানা কমিটির উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গ্রীণ কর্ণার লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সাভার থানাস্ট্যান্ড গ্রীণফ্রেস রেস্টুরেন্টে অঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়। মূলত শিশুদের ফেসবুক থেকে দূরে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিশুরা রেস্টুরেন্টে গিয়ে বই পড়লে বিনামূল্যে চা ও কফি প্রদান করা হবে।
সবুজ আন্দোলন সাভার থানা কমিটির যুগ্ম আহবায়ক লায়ন মাহফুজ-উলহকে’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।
বিশেষ অতিথি, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক নাদিয়া নূর তনু, তেঁতুলঝোড়া কালেজের অধ্যক্ষ ইউনূস আলী, সবুজ আন্দোলন সাভার থানা কমিটির আহ্বায়ক সাংবাদিক কাজী রেজাউল করিম বিপ্লব, সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুক, ধামরাই উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক এম শাহীন আলম, সাংবাদিক নাজমুল হুদা, সাংবাদিক আদনান হোসেন প্রমুখ।

Loading