বিজয় দিবসে রামগড় প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করেছে রামগড় প্রেসক্লাব।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সূর্যদোয়ের সাথে সাথে রামগড় লেকপার্কে অবস্থিত বিজয় ভাস্কর্য “বিজয় “বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকরা । আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর প্রেসক্লাবের অফিস কক্ষে বিজয় দিবসের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে যোগ দেন সাংবাদিকবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, শুভাশিস দাস, ফয়েজ আহমেদ মিলন, মোঃ বাহার উদ্দিন, মোঃ এমদাদ খান, মোঃ মোজাম্মেল হোসাইন প্রমূখ।

Loading