আমার গাড়ি নিরাপদ” চট্টগ্রামে অ্যাপস ভিত্তিক সেবা চালু

প্রকাশিত: 7:06 PM , December 12, 2021

নগরীর সিএনজি টেক্সিকে নিরাপদ করার জন্য নগর পুলিশ বিশেষ উদ্যোগ নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। আজ চট্টগ্রাম নগরির জিসি্‌ মোড় এলাকায় ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক আয়োজিত জিসি এবং বদ্দারহাট “হ্যালো সিএমপি” এর আওতায় আমার গাড়ি নিরাপদ অ্যাপস ভিত্তিক সেবা চালু করা হয়েছে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য টেক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।”হ্যালো সিএমপি” উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর  ।

অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব শ্যামল কুমার নাথ (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জয়নুল আবেদীন (ট্রাফিক উত্তর )টিআই প্রশাসন জনাব মোঃ সেলিমুর রহমান রহমান এবং সার্জেন্ট অপারেশন মোস্তাফিজুর রহমান।

এ সময় সাংবাদিকদের সার্জেন্ট অপারেশন মোস্তাফিজুর রহমান বলেন বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে সিএনজিচালিত বৈধ টেক্সিগুলোকে নিয়ে একটি ডাটাবেজ করা হচ্ছে, যেখানে তাদের সব তথ্যই থাকবে। আবার যাত্রীরাও যে কোনো সময় যে কোনো বৈধ গাড়ির চালক ও মালিকের যাবতীয় তথ্য পাবেন। এক্ষেত্রে কোনো সিএনজি চালক কোনো ধরনের অপরাধ করলে কিংবা কোনো যাত্রী কোনো টেঙিতে জিনিসপত্র রেখে নেমে গেলে তাদের শনাক্ত করা সহজ হবে। এক্ষেত্রে সিএনজি মালিক তার গাড়ি যে চালককে দিচ্ছেন তিনি সিএমপির ভেরিফায়েড কিনা তা ভেরিফিকেশন কার্ড দেখে নিশ্চিত হতে পারবেন।

গাড়ির মালিকের ক্ষেত্রে মালিকের এনআইডি, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাঙ টোকেন, রুট পারমিট প্রদান করতে হবে। চালকের ক্ষেত্রে চালকের ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি প্রদান করতে হবে।

Loading