শিশু সন্তান নি‌য়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা‌

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , ডিসেম্বর ১০, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্বামীর ওপর অভিমান ক‌রে শিশুসন্তান নি‌য়ে ট্রেনের নিচে ঝাঁপ দি‌য়ে আত্মহত্যা করেছেন স্বপ্না রায় নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দি‌কে উপজেলার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না উপ‌জেলার নয়াপাড়া গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী এবং তার দেড় বছ‌রের শিশুসন্তা‌নের নাম সায়ন রায়। প‌রে পুলিশ স্বপ্না ও তার সন্তানের লাশ উদ্ধার করেছে।

গোড়াই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ‌ইউ‌নিয়ন পরিষদ সদস্য বিল্লাল হো‌সেন বলেন, স্ত্রী স্বপ্না ও স্বামী সুশান্ত রায় দুইজনই নয়াপাড়া এলাকায় দর্জির কাজ ক‌রে। সম্প্রতি স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পারিবারিক কলহ চল‌ছিল। এতে স্বামীর ওপর ক্ষিপ্ত হ‌য়ে শিশুসন্তান‌কে নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাঁপ দেন। ফলে ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মারা যায় ছে‌লে ও মা । প‌রে রেলও‌য়ে পু‌লিশ খবর পে‌য়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে।

জয়দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লাহ বলেন, স্থানীয়‌দের মাধ্যমে জান‌তে পা‌রি শিশুসন্তান নি‌য়ে স্বপ্না রায় না‌মের এক নারী চলন্ত ট্রেনের নি‌চে ঝাঁপ দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছেন। প‌রে ঘটনাস্থল থে‌কে মা ও সন্তা‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌দের মর‌দেহ ময়নাতদন্তের কাজ শে‌ষ করে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হবে।

Loading