নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ১১,৪০,০০০/- টাকা মূল্যের ১৯ টি ভারতীয় গরু আটক সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 12:23 PM , November 23, 2021 নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে নেত্রকোণা (৩১ বিজিবি) এর অভিযানে ১১,৪০,০০০/- টাকা মূল্যের ১৯ টি ভারতীয় চোরাচালানের গরু আটক করা হয়েছে। নেত্রকোণা (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এসএম জাকারিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২২ নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬ নং খারনই ইউনিয়নে অবস্থিত কচুগড়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ১১ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮০ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাষানকুড়া (আকাশী বাগান) নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ১৯ টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ভারতীয় ১৯টি গরুর সর্বমোট সিজার মূল্য-১১,৪০,০০০/-(এগারো লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।উল্লেখ্য কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। শেয়ার অন্যান্যবিষয়: