খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:15 PM , November 21, 2021 স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ রোববার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারি মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। শেয়ার রাজনীতিবিষয়: