মির্জাপুরের এমপি একাব্বর হোসেনের ইন্তেকাল এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 4:15 PM , November 16, 2021 টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন এমপি ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম আজহার খবরটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধায় সংসদ ভবনে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ যোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হব।একাব্বর হোসেন এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি ফজুলর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি,মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। তাঁর মৃত্যুতে উপজেলাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। শেয়ার টাঙ্গাইলবিষয়: