মির্জাপুরের মহেড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হয়ে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আওলাদ মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী স্টাফ রিপোর্টার প্রকাশিত: 10:50 PM , November 2, 2021 নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে ইউনিয়ন যুবলীগের সদস্য আওলাদ হোসেন চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি তার প্রার্থীতা ঘোষনা দেন। এ উপলক্ষে বানিয়ারা বাজার থেকে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মহেড়া ইউনিয়ন চোষে বেড়িয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউয়িন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আওলাদ হোসেন জানান, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার দলের কাছে তিনি মনোনয়ন চাইবেন। যদি তিনি মনোনয়ন পান তাহলে নির্বাচিত হয়ে এ ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। শেয়ার অন্যান্যবিষয়: