রামগড়ের ইউ,পি মেম্বার নবরায় ত্রিপুরা পরলোকে বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:03 PM , October 25, 2021 ১নং রামগড় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নবরায় ত্রিপুরা আজ সন্ধা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সন্ধায় তার নির্বাচনী এলাকা নাজিরামপাড়ায় একটি জনসংযোগ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরহাদ কামাল তাকে মৃত ঘোষণা করেন। নবরায় ত্রিপুরা রামগড় সদর ইউ পির ৯ নম্বর ওয়ার্ডের টানা ৩ বার নির্বাচিত জনপ্রিয় মেম্বার ছিলেন। নবরায়ের মৃত্যুতে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি,ইউ পি চেয়ারম্যান শাহআলম মজুমদার কারবারি এসোসিয়েশানের সভাপতি আনন্দ মোহন খোকন, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা ও ইউপি সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ১নং রামগড় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নবরায় ত্রিপুরা আজ সন্ধা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সন্ধায় তার নির্বাচনী এলাকা নাজিরামপাড়ায় একটি জনসংযোগ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরহাদ কামাল তাকে মৃত ঘোষণা করেন। নবরায় ত্রিপুরা রামগড় সদর ইউ পির ৯ নম্বর ওয়ার্ডের টানা ৩ বার নির্বাচিত জনপ্রিয় মেম্বার ছিলেন। নবরায়ের মৃত্যুতে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি,ইউ পি চেয়ারম্যান শাহআলম মজুমদার কারবারি এসোসিয়েশানের সভাপতি আনন্দ মোহন খোকন, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা ও ইউপি সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শেয়ার খাগড়াছড়িবিষয়: