মির্জাপুরে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 12:04 PM , September 29, 2021 টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে নানান আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মির্জাপুর উপজেলার এমপি পদপ্রার্থী মীর শরীফ মাহমুদের পক্ষ হতে সন্ধ্যা ৭ ঘটিকায় ১০ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এস ওয়াহিদ ইকবাল,উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির,টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দ। মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও এমপি পদপ্রার্থী মীর শরীফ মাহমুদ বলেন,বঙ্গবন্ধু ও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ,সততা ও নীতি বুকে ধারন করে বাংলাদেশ আওয়ামীলীগে কাজ করে যাবো এবং সেইসাথে জনগনের কল্যানে কাজ করার দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুক সেই সুবাদে তার দীর্ঘায়ু কামনা করছি। বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে কেক কাটার পর তার সার্বিক কল্যান ও সুস্থতা কামনা করে শেয়ার অন্যান্যবিষয়: