নেত্রকোণায় ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রদল গত রোববার সকাল সাড়ে ১০টায় ছোটবাজারস্হ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে।
নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমি,শামছুল হুদা শামীম, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জিপু,সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মুকশেদুল আলম রাজীব,সদস্য সচিব মুস্তাকিম বিল্লাহ, নেত্রকোণা সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও সদস্য সচিব কালাম তালুকদার প্রমুখ।

Loading