ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনায় প্রাণ হারালো২ মাসের শিশু হজাইফা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: 10:21 PM , August 23, 2021 করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে হুজাইফা নামের ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২২আগস্ট (রবিবার) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। মৃত হুজাইফা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্হি ইউনিয়নের সানজিদ গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।স্বেচ্ছায় করোনা রোগীদের সেবায় কাজ করা স্হানীয় আলী ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ১১ আগস্ট করোনা আক্রান্ত হয়ে শিশু হুজাইফা কে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।গত ২২আগস্ট রবিবার বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশু হুজাইফার মৃত্যুর খবর পেয়ে টিম ইউসুফের অ্যাম্বুলেন্সে করে মরদেহ গফরগাঁওয়ে নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্হা করা হয়।সঙ্গে টিম ইউসুফের পক্ষ থেকে দাফনের প্রয়োজনীয় জিনিসপত্রও দেয়া হয়। শেয়ার অন্যান্যবিষয়: