সাভারের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ খানের পিতার মৃত্যুতে আ’লীগের শোক

প্রকাশিত: 6:32 PM , August 8, 2021

বাংলাদেশ আওয়ামী লীগ সাভার উপজেলা শাখার সাংঠনিক সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খানের পিতা আলহাজ্ব মোঃ সৈয়দ খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (০৮ আগস্ট) বাদ ফজর আশুলিয়ার উত্তর গাজিরচট ঐতিহ্যবাহী খানবাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ।
রোববার (০৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সাভার উপজেলা শাখার দপ্তর সম্পাদক মার্সেল পেরেরা স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় জানানো হয়, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খানের পিতা আলহাজ্ব মোঃ সৈয়দ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে আলহাজ্ব মোঃ সৈয়দ খানের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে রোববার (০৮ আগস্ট) বাদ জোহর আশুলিয়ার উত্তর গাজিরচট আলিয়া মাদ্রাসা মাঠে নামাযের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Loading