আশুলিয়ায় ৫ হাজার ইয়াবা ও গাঁজার গাছ সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , আগস্ট ১, ২০২১

সাভারের আশুলিয়া থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা ও ০১টি গাঁজার গাছসহ ০৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪। রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন। শনিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকরা হলো- মো. জসিম (২৭), আব্দুল্লাহ শুভ (২৮), সবুজ খাঁন (৩২) ও আব্দুল্লাহ (৩৪)। তারা সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৮৫ পিস ইয়াবা, ০১ টি কাঁচা গাঁজার গাছ, মাদক বিক্রির নগদ- ৪, ৮৪৩ টাকা ও ০৭টি মোবাইলসহ ৪ জন চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, আসামিরা কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে। তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading