চট্টগ্রামে শনাক্ত আরো ৭৪২ মৃত্যু ৪ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:25 AM , July 31, 2021 চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৭৪২ জন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।সংক্রমণ শনাক্তের হার ৩৪ শতাংশ। আগের দিন শুক্রবার শনাক্তের সংখ্যা ছিল রেকর্ড সর্বোচ্চ ১৪৬৬ জন। বৃহস্পতিবার ১৭ জনের মৃত্যুর পাশে শনাক্ত হয় ১৩১৫ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬৪৯ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা এবং বাকি ৯৩ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৫৯ জন। মারা গেছেন ৯৬২ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: