নেত্রকোণায় বেদে সম্প্রদায়ের মাঝে ফল বিতরণ করল পথশিশু সেবা ফাউন্ডেশন ফখরুল ইসলাম পিপলু ফখরুল ইসলাম পিপলু হাওর প্রতিনিধি প্রকাশিত: 8:41 PM , July 30, 2021 নেত্রকোণায় অবস্থানরত অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে ফল বিতরণ করল পথশিশু সেবা ফাউন্ডেশন।পথশিশু সেবা ফাউন্ডেশনের এর পক্ষ থেকে শুক্রবার বিকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারের কাছে অবস্থানরত বেদে সম্প্রদায়ের অসহায় মানুষের মধ্যে ৬২ টি প্যাকেট ফল বিতরণ করা হয়। যার মধ্যে ছিল আপেল, আম, কমলাসহ অন্যান্য ফল।এ সময় উপস্থিত ছিলেন পথশিশু সেবা ফাউন্ডেশন এর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক খান মোহাম্মদ অপি, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ শাখার অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার ও আমাদের সংগঠন এর সদস্য হাবিবুর রহমান ভাই, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান অর্থ সম্পাদক শরীফ আল হাসান, প্রচার সম্পাদক মাহাবুব আলম, প্রোগ্রাম সম্পাদক আব্দুল কাইয়ুম সংগঠনের সদস্য আমিরুল ইসলাম রিপন সহ আরো অনেকেই। শেয়ার অন্যান্যবিষয়: