ময়মনসিংহের ফুলবাড়িয়া’য় পুটিজানা ইউনিয়নে এক নারীকে কুপিয়ে হত্যা—

প্রকাশিত: 2:04 PM , July 30, 2021

ময়মনসিংহের ফুলবাড়িয়া’য় পুটিজানা ইউনিয়নের পান্জানা পলোয়ান মার্কেট সংলগ্ন নিজ বাড়ীতে নার্গিস (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ জুলাই(বুধবার) এ ভয়ানক ঘটনা ঘটে।

নিহত নার্গিস একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর নামক গ্রামের সমর আলীর মেয়ে। প্রায় ২০ বছর যাবত ওই বাড়িতে তিনি বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নার্গিস বেগম সন্ধার পর থেকে নিজ কক্ষ থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা সন্দেহ পোষণ করে এবং তাকে ডাকতে যায়। বহু সময় ধরে ডাকাডাকি করে কোনো প্রকার সাড়া না পাওয়ায় দরজা ধাক্কা দেয় প্রতিবেশীরা এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘এখনো আমরা ঘটনাস্থলে অবস্থান করছি; তবে হত্যাকান্ডের ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি’।

Loading