সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:35 AM , July 15, 2021 চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী একথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: