ধর্মপাশা উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ানুল হালিম রোমান সারোয়ার রোমান সারোয়ার প্রকাশিত: 11:50 PM , July 14, 2021 সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন রেদওয়ানুল হালিম। বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেন।প্রথম কার্যদিবসে নবগত সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ানুল হালিমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান ও ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারীগণ ফুল দিয়ে বরণ করে নেন।রেদওয়ানুল হালিম জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ানুল হালিম বলেন, সকলের সহযোগিতায় ধর্মপাশা ভূমি অফিসকে আরো আধুনিক করে তুলবেন এবং জনগণের ভূমি সেবা নিশ্চিত করবেন।ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান নিশ্চিত করেন, নতুন সহকারী কমিশনার (ভুমি) যোগদানের বিষয়টি। শেয়ার অন্যান্যবিষয়: