নেত্রকোণার খালিয়াজুরীতে মাদক ব্যবসায়ী ইউপি সদস্যসহ  চার জন আটক

মৃনাল কান্তি দেব মৃনাল কান্তি দেব

খালিয়াজুরী, প্রতিনিধি

প্রকাশিত: 6:40 PM , July 8, 2021

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন গাজীপুর ইউনিয়ের পাচঁহাট গ্রামে মাদক রাখার দায়ে ইউপি সদস্যসহ  চার জনকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর পাচঁটায সহকারী পরিদর্শক বিপ্লব  মহন্তের নেতৃত্বে সঙ্গীয পুলিশ বাহিনী বর্তমান গাজীপুর ইউনিয়ন পরিষদ সদস্য  বাজ্জাকসহ চারজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন একই গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক(৪০),  জসিম (২৫), টিপু (২৫) ও মিনার (৩২)

সত্যতা নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রাজ্জাকের বসত বাড়ী হতে তাকে( রাজ্জাক) তিন ব্যবসায়ী সহযোগী সহ ২০ পিছ ইয়াবা ও ৫০০ গ্রাম গাজাসহ ক্রয বিক্রয় প্রাক্কালে হাতে নাতে  আটক করা হয়। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ৪জনাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও জানা যায় ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নামে একাধিক মাদক মামলা রয়েছে। সে( রাজ্জাক) একজন কুখ্যাত  মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

 

Loading