খালিয়াজুরী আ:লীগ নেতা আলী আহম্মদ তালুকদার আর নেই

মৃনাল কান্তি দেব মৃনাল কান্তি দেব

খালিয়াজুরী, প্রতিনিধি

প্রকাশিত: 8:05 PM , July 5, 2021

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আহম্মদ তালুকদার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি অসুস্থ্যতা বোধ করলে তাকে দ্রুত খালিয়াজুরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  ডাঃ মোঃ মাসুদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আলী আহম্মদ তালুকদারের  মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে  খালিয়াজুরী উপজেলার  সর্বস্তরের মানুষের মাঝে। আলী আহম্মদ তালুকদার একাধারে রাজনীতিক, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন যাত্রা ও মঞ্চ নাটকে অভিনয় করেছেন। যার ফলশ্রুতিতে পাশ্ববর্তী এলাকা ইটনায় তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

সোমবার দুপুর দেড়টায খালিয়াজুরী  মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গনে জানাযা অনুষ্টিত হয়। জানাযার শুরুতে আওয়ামীলীগ ও তার পরিবারের পক্ষ থেকে মুটো ফোনে শোক বার্তা ও সমবেদনা জানান কেন্দ্রীয আওয়ামীলীগ নেতা শফি আহম্মদ। তিনি আলী আহম্মদ তালুকদারের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান তালুকদার, মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হেকিম,সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছানোয়ারুজ্জামান তালুকদার, খালিয়াজুরী  উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম ফালাকসহ ছাত্রলীগসহ, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও  স্থানীয় লোকজন।

এছাড়াও আলী আহম্মদ তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শামছুজ্জামান তালুকদার সোহেব। সোহেব আরও জানান আলী আহম্মদ তালুকদার তাদের  পরিবারের একজন মানুষ হিসাবে সকলের কাছেই বলতেন তাই আজ তার বিদায়ের দিনে তিনিও (সোহেব) বলেন তার পরিবারের একজন মানুষকে হারিয়েছেন তিনি। তিনি তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।  তিনি মুত্যুকালে স্তী, তিনছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

 

Loading