রামগড়ে লকডাউনের দ্বিতীয় দিনে ১৩ জনের আর্থিক জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 9:21 PM , July 2, 2021

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধ করার জন্য সরকারি বিধি নিষেধের দ্বিতীয় দিনে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সরকারি বিধি নিষেধ অমান্যের কারনে ১৩ ব্যক্তিকে ১৫ হাজার ২শ টাকা অর্থ দন্ড করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.মাহমুদ উল্লাহ মারুফ। এসময় অনুমতিবিহীন চলাচল, মাস্ক না পরা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১১ ব্যক্তিকে আটক করা হয়।আটককৃত ব্যাক্তিদের ১৩ হাজার ২শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দুপুরের পর থেকে বিজিবির টহল সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) শিরীণ আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ২ জনকে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিরীণ আক্তার বলেন,আমরা জনসচেতনতা তৈরি করতে চেষ্টা করছি।করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। অনুমতি বিহীন চলাচলের জন্য আটককৃত অটোরিক্সা ও সিএনজি থানায় সোপর্দ করা হয়েছে।

Loading