দুই দিনের মধ্যে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসবে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:52 PM , July 1, 2021 আগামী দুই দিনে দেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি জানান, ‘আগামীকাল শুক্রবার, রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে এবং আগামী পরশু সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।’এই ভ্যাকসিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১ টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। শেয়ার জাতীয়বিষয়: