চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে ১০ মৃত্যু

প্রকাশিত: 5:50 PM , June 30, 2021

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃত্যু সাতশ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (৩০ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সংক্রমিত হিসেবে শনাক্তদের মধ্যে নগরীর ২৮৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১১৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের চার জন শহরের ও ছয় জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৮৬৭ জন মহানগরীর বাসিন্দা এবং ১২ হাজার ৮৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে ৪৭৪ জন মহানগরের এবং ২২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Loading