ত্রিশালে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে জামাই নিখোঁজ

প্রকাশিত: 5:41 PM , May 23, 2021

ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের ডাক-বাঘারিয়া গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হন জামাই শফিকুল ইসলাম ।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় । তবে এরিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ জামাইয়ের
পারিবারিক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ পূর্বে কানিহারী ইউনিয়নের ডাক-বাঘারিয়া গ্রামের জরিদ উল্ল্রার মেয়ে মনিকে বিয়ে করেন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের আবদুল হামিদের ছেলে শফিকুল ইসলাম।
শুক্রবার শশুর বাড়িতে বউ নিয়ে বেড়াতে আসেন জামাই। শনিবার দুপুরে শফিকুল তার খালাত ভাই ও ভাইরা সহ অন্যদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নামেন। হটাৎ ব্রহ্মপুত্রের পানির স্রোতে নিচ দিকে তলিয়ে যেতে থাকলে তার পাশে থাকা খালাত ভাই ভাইরা অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারেননি তাকে। স্বজন ও স্থানীয়রা মিলে খোঁজাখুঁজি করেন তাকে।পরে উদ্ধার কাজে অংশ নেয়া ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহের ডুবুরি টিমের সহযোগিতায় তারা বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালালেও শফিকুলের মরদেহ পাওয়া যায়নি। এদিকে জামাই নিখোঁজের ওই খবর পেয়ে উৎসুক জনতার ঢল নামে ব্রহ্মপুত্র নদেরপাড়ে।
স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী বুলু বলেন, দীর্ঘসময় খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি জামাই শফিকুল ইসলামের।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহের ডুবুরি টিমের সহযোগিতায় তারা বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালালেও শফিকুলের মরদেহের কোন খোজ মেলেনি।

Loading