গোপন বৈঠক থেকে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

প্রকাশিত: 2:24 PM , May 19, 2021

নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার (১৯ মে) ভোরে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন।

আব্দুল মতিন জানান, বুধবার (১৯ মে) ভোরে গোপন খবরের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে একটি বাড়িতে বসে রাষ্ট্র বিরোধী বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। এরপরে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করেন।তিনি আরও জানান, এ ঘটনার বিষয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Loading