স্বরচিত কবিতা

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , মে ৮, ২০২১

স্বপ্ন বিলাস স্বপ্না কথা
সামছুদ্দোহা(ফরিদ)
জীবন সীমার মাঝে অসীম স্বপ্ন জাগে
নিরাশায় হতাশায় ভাঙ্গে মন ।
এত কথা এত ভাষা প্রীতির অশেষ
নিরূপমার মাঝে অনুপম খোঁজার নাই শেষ ।
প্রীতির উদ্যানে ফুলের সমারোহ আনন্দের সমাবেশ
উচ্ছ্বাসে মন বলে উঠে তখন থাকবে না কোন দুঃখের রেশ ।
কত স্নেহ কত মায়া জাগিবার অভিপ্রায়
স্বপ্ন বিলাস স্বপ্ন কথা তিমিরে হারায় ।
যা পাই ব্যর্থ মনোরথে নিরাশায় আশায়
তাই আশা কাঁদে ,স্বপ্ন কাঁদে দুঃস্বপ্নের ভাষায় ।
সোনালী স্বপ্ন গুলো হাত ছানি দিয়ে ডাকে
দিবা ধ্যান,দুঃস্বপ্নের ফাঁকে ফাঁকে ।
মায়াময় জীবনে বৃথা স্বপ্ন রাশি
সবই অসার যখন বাঁজবে বিদায় বাঁশি ।
স্বপ্ন জাগে , আশা জাগে , জাগে অবিলাস
মনের মত করে গড়ে তোলার মনের বিলাস ।
কষ্ট আছে , খেদ আছে, আছে মনের আলাপন ।
পাওয়া না পাওয়ার বেদনা আছে ,আছে সুভাষণ ।
তৃপ্তিতে অতৃপ্তি বেদনা শুধু দীর্ঘ নিঃশ্বাস
শুভ-অশুভ সবই আছে, আছে আত্মবিশ্বাস ।

Loading