রামগড় সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের নগদ অর্থ পেল ৭শ ৩৪ পরিবার বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:14 PM , May 3, 2021 খাগড়াছড়ির রামগড় উপজেলায় ১ নং রামগড় ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৭ শ ৩৪ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করোনা মহামারীতে দেশের মানুষের সহায়তায় নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন। তার পাশাপাশি সমাজের গরিব,দুঃস্থ,স্বল্প আয়ের মানুষগুলোর মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভি জি এফ’র আওতায় নগদ এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (৩মে) সকালে লামকুপাড়াস্থ রামগড় ইউনিয়ন পরিষদ মাঠে ৭শ ৩৪ পরিবারের মাঝে ৪শ ৫০ টাকা করে বিতরণ করেন ১ নং রামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃশাহালম মজুমদার । এ সময় উপস্থিত ছিলেন , ইউ পি সদস্য মলাইগ্য মারমা,থুইমং মারমা,ইউনিয়ন পরিষদ সচিব বিজয় চাকমা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। শেয়ার খাগড়াছড়িবিষয়: