৪২তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:29 PM , March 29, 2021 ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হয়েছেন। বিকেলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের বিশেষ সভায় মোট ৬ হাজার ২২ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিশেষ এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি সূত্রে জানা গেছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যাতে জমা পড়ে ৩১ হাজারের বেশি আবেদন। আর পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫ জন।এদিকে, ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd/। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ৪২তম বিসিএস পরীক্ষার ফল জানা যাবে।PSC<Space>42<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: