জুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: 10:58 AM , March 20, 2021

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় শনিবার ভোর ৪টার দিকে কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

জানা যায়, নিহত যুবকের নাম বাপ্পা মিয়া (৪০)। তিনি একই এলাকার আবদুর রউফের ছেলে।ফুলতলা ইউনিয়নের মেম্বার মইনুদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে বাপ্পার মরদেহ পাওয়া যায়। বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Loading