ধামরাইয়ে ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভা

প্রকাশিত: 9:16 PM , March 17, 2021

ধামরাই ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিনে আজ বুধবার সন্ধা্যয় কেক কাটা ও আলোচনা সভা লাকী হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু জন্মদিনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক,বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেযারম্যান মোহাদ্দেস হোসেন প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন আ’লীগের নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান সাধারণ সম্পাদক সুজন,আশিক, ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব, মাঈন, পিয়াস প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু জন্মদিনে কেক কাটেন সাবেক এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি এম এ মালেক।

Loading