রামগড়ে পাহাড় কাটাকালে মাটি চাপা পড়ে একজনের মৃত্যু।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 3:48 PM , February 23, 2021

রামগড়ে পাহাড় কাটাকালে মাটি চাপা পড়ে একজনের মৃত্যু।

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে মিজানুর রহমান (৪৫) নামে এক সৌদি প্রবাসি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সম্প্রু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, নিহত মিজানুর রহমান মঙ্গলবার সকালে সম্প্রু পাড়ায় নিজের বাড়ি এলাকায় ২জন শ্রমিক নিয়ে একটি পাহাড় কাটাছিলেন। এক মুহূর্তে হঠাৎ মাটির বিরাট অংশ ধ্বসে পড়ে মিজানের ওপর। তিনি ঐসময় পাহাড়ের নিচে থেকে কোদাল দিয়ে মাটি সমতলের কাজ করছিলেন। শ্রমিক ও স্থানীয় লোকজন প্রায় ১০ মিনিট চেস্টার পর মাটি সরিয়ে মিজানকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সালমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুর রহমান সম্প্রুপাড়ার মোঃ ফরিদের ছেলে। তিনি সৌদি প্রবাসী।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ওসি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Loading