রামগড়ে বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 9:27 PM , February 21, 2021

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামগড় উপজেলা, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ আহম্মদ ভূঁইয়া, সহ-সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সভাপতি, রামগড় উপজেলা বিএনপি। রামগড় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব নুর হোসেন নুরু’র সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন রামগড় পৌর বিএনপি’র সভাপতি জনাব মোঃ জসীম উদ্দিন। সভায় বায়ান্ন’র ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভা শেষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে দলের নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে রামগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসূচী সমাপ্ত হয়।

Loading