রামগড়ে ২০ বছরের পলাতক আসামি আটক। বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 3:18 PM , February 20, 2021 খাগড়াছড়ির রামগড়ে ২০ বছরের পলাতক আসামি হান্নান(৩৬) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।তার বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা রয়েছে।তথ্য উপাত্ত ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) রাতে চট্টগ্রাম জেলার বারইয়ারহাট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।সে রামগড় ইউনিয়নের হাতিরখেদার মৃতঃ জয়নাল আবদীনের ছেলে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ এর সার্বিক দিক নির্দেশনায় ওসি (তদন্ত)মনির হোসেনের নেতৃত্বে রামগড় থানার সেকেন্ড অফিসার এসআই মুজিবুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হান্নানকে আটক করে।আটককৃত আসামির বিরুদ্ধে রামগড় থানায়২০০০ সালের আগস্ট মাসের ৯ তারিখে খুন ও অপহরণ মামলা হয়। যাহার নং ৩। রামগড় থানার সেকেন্ড অফিসার এস আই মুজিবুর রহমান বলেন,খুন ও অপহরণ মামলার আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে তাকে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে ।এ মামলার আরেক আসামি তার ভাই এখনও পলাতক রয়েছে। পলাতক অপর আসামি আটকে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে । শেয়ার খাগড়াছড়িবিষয়: