নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

প্রকাশিত: 3:45 AM , January 27, 2021

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরের পাহাড়তলীতে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিজামউদ্দীন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী বলে জানা গেছে।

অন্যদিকে ঘাতক ব্যক্তির নাম সালাউদ্দিন কামরুল ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল আমিনের কর্মী।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক।

Loading