খোকনের বিরুদ্ধে মামলা : একটি খারিজ, অন্যটি প্রত্যাহার

প্রকাশিত: 1:23 PM , January 19, 2021

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে হওয়া দুই মামলার একটি খারিজ, অন্যটি প্রত্যাহার করেছেন আদালত। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছিল। 

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালতে একটি মামলা আদেশের জন্য ছিল। কিন্তু এদিন বাদী কাজী আনিসুর রহমান আদালতে হাজির না হওয়ায় আদালত মামলা খারিজের আদেশ দেন। অপরদিকে অ্যাডভোকেট মো. সারওয়ার আলম গত ১২ জানুয়ারি তার মামলা প্রত্যাহার করে নেন।

এর আগে গত ১১ জানুয়ারি (সোমবার) সকালে মানহানির অভিযোগে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি করেন ওই দুই আইনজীবী। বিচারক বাদীর জবানবন্দি নেওয়ার পর আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

Loading